শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

১১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি প্রতিপাদ্য বিষয় ধারন করে ডিজিটাল বাংলাদেশ দিবস উপযাপন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

সোমবার (১২ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপযাপন উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর ঘুরে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহম্মেদ, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকী, প্রাথমিক শিক্ষা সকহারী অফিসার সোনমিত্র চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়ালেখা পাশাপাশি কম্পিউপটার চালানো শিক্ষতে হবে, খেলাধূলা, বই পাড়া, জ্ঞান-বিজ্ঞান মূলক প্রতিযোগীতায় অংশ নিতে হবে। বিশ্ব এখন হাতের মুঠোয় ঘরে বসে থেকেও ইনকাম করা যায়।

সভাশেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপযাপন উপলক্ষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।