দীঘিনালায় পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা পর্যালোচনা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদারকর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে এনজিও লিডারশীপ টু এনইসির এডইকুয়েট নিউট্রিশন প্রকল্প সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা করা হয়েছে। দীঘিনালা এনজিও লীন এর দীঘিনালা কো-অডিনেটর সুনয়ন চাকমার সঞ্চালনায় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনায় সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। এতে আরো বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকী, কবাখালী ইউনিয়র পরিষদ মহিলার মেম্বার বিপরীতা চাকমা, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে পুষ্টির কর খাবার গ্রহণে সচেতন করতে হবে। শাক- সবজি রান্না করা সময় অব্যশই তেল ব্যবহার করতে হবে। প্রতিদিন এক/দুইটি ডিম খেলে স্বাস্থ্যর কোন ক্ষতি হয়না। গর্তবর্তী মা শিশু কিশোর কিশোরীর শারীরিক সঠিক গঠনের জন্য পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে। কিশোরীদের হাইজিং এর সময় অব্যশই স্যানেটারি ন্য্যাপকিন ব্যববহার করতে হবে। আলোচনা সভায় প্রস্তাব রাখা হয় উপজেলা প্রতিটি পাড়াকেন্দ্রে কিশোরীদের হাইজিং এর সময় ব্যবহার করার জন্য সল্পমূলে স্যানেটারি ন্যাপকিন বক্স রাখার জন্য উপজেলা দূর্গম এলাকায় পুষ্টি কমিটির কার্যক্রম পৌছে দিতে হবে বলে মতামত প্রকাশ করেন।