শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাইয়ে দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টি সমৃদ্ধ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

১১৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৩দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কার্যালয়ে দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টি সমৃদ্ধ “অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের’র সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমূখ।

প্রশিক্ষণে ৪০জন উপকারভোগী অংশগ্রহণ করেন। এসময় উপকারভোগিদের মাঝে ভুট্টাসহ বিভিন্ন বীজ প্রদান করা হয়।