শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

মাটিরাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

১১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের সধ্যে মাটিরাঙ্গা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোঃ হাসান মাহমুদ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ, সহকারী প্রোগ্রামার রাজিব রায় চৌধুরী, একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুত সহ উপজেলা অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ দিবসের পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে সরকার কর্তৃক এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। এরপর ২৬ নভেম্বর ২০১৮ আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।