শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালন

৪০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও র‌্যালী করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ওসি তদন্ত ইশতিয়াক আহমেদ ও উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।

সভা শেষে একজন নারীকে রোকেয়া দিবসে জায়িতা পুরস্কার প্রদান করা হয়।