শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

৩৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ৯টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বড়ইছড়ি -কাপ্তাই প্রধান সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা তথ্য কর্মকর্তা তাহামিনা সুলতানার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ হানিফ, সহ-সভাপতি ও ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ইশতিয়াক আহমেদ (ওসি তদন্ত), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ প্রমূখ ।

বক্তারা কাপ্তাইয়ে একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার করেন। এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।