শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস পালিত

৩৮

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ৯টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলা উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, কৃষি অফিসার আরিফুল ইসলাম, মহিলা সভা নেত্রী লংবতি ত্রিপুরা, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার (ওসি ) জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা প্রমূখ।

এসময় বক্তরা রাজস্থলী উপজেলায় একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার করেন।