শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবানে আর্মড পুলিশ অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ সিএনজি আটক

১৩৫

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে অভিযান চালিয়ে ১০০লিটার চোলাই মদসহ সিএনজি আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়ালক ইউনিয়নে হলুদিয়া এলাকায় হেয়ারিং রাস্তার উপর আটক করা হয়। যার বাজারের মূল্য ৩৫ হাজার টাকা।

আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আর্মড পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান, এস আই বেলাল হোসেন,এএসআই আবদুল মান্নান ও এএসআই দেলোয়ার হোসেন। পরে একটি সিএনজিতে তল্লাশী চালালে ১০০ লিটার চোলাই মদসহ সিএনজি আটক করা হয়। টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান বলেন, অভিযান চালিয়ে চোলাই মদসহ একটি নাম্বারবিহীন সিএনজি আটক করা হয়েছে। থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, জেলায় মাদক ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এই সংস্থাটি বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করবে।