শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

যারা জাতীয় পার্টিকে ভাঙ্গার চেষ্টা করছে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে: বিদিশা

৫০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, যারা জাতীয় পার্টিকে ভাঙ্গার চেষ্টা করছে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বাংলাদেশ জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা পরিষদ রেষ্ট হাউজ থেকে বর্ণাঢ্য আয়োজনের র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে জাতীয় পার্টি বান্দরবান জেলা আহ্বায়ক আলহাজ্ব কাজী মোঃ নাছিরুল আলম সভাপতিত্ব করেন।

তিনি বলেন, বান্দরবানের কোর্ট বিল্ডিং হতে শুরু করে সরকারি অনেক প্রতিষ্ঠান ও বান্দরবান প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ। তার আমলে পাহাড়ের যে উন্নয়ন হয়েছে আজ সে সুফল বান্দরবানবাসী ভোগ করছে। সভাশেষে বান্দরবান প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদিশা এরশাদ।

সভায় জাতীয় পার্টি কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাপার রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ তানভীর ইকবাল,যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান,যুগ্ম মহাসচিব, মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদিক,যুগ্ম মহাসচিব মোঃ জাফর ইকবাল নিরব, জাপা চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড এম এ সালেহ চৌধুরী,দপ্তর সম্পাদক,নাফিজ মাহবুব,চট্টগ্রাম মহানগর আহ্বায়ক,মোঃ মোরশেদ সিদ্দিকী,সদস্য মোঃ মোরশেদুল হক,খাগড়াছড়ি আহ্বায়ক সার্জেন্ট (অবঃ)নিরাপদ তালুকদার, চট্টগ্রাম দক্ষিন আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, কক্সবাজার জেলা আহ্বায়ক মোঃ ওমর ফারুক সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।