শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

৪১

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে ৪০০পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী (৩১বীর) আলীকদম সেনা জোনের সেনা সদস্যরা। বুধবার (৭ডিসেম্বর) সকাল ১০:৪৫ মিনিটের সময় ৩১ বীর আলীকদম সেনা জোনের ক্যান্টিন চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আবু তাহের, সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানান গেছে।

জোন সূত্রে জানা যায়, ইয়াবাসহ আটককৃত ব্যক্তি ৪নং কুরুকপাতা ইউনিয়নের ছোটবেতী এলাকায় নির্মাণাধীন ব্রীজে নির্মাণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। সকালে নিজ বাড়ী গাইবান্দা যাওয়ার উদ্দেশ্য ছোটবেতী এলাকা হতে একটি ভাড়াকৃত মোটর সাইকেল যোগে আলীকদম সদরে আসার পথে ৩১ বীর আলীকদম সেনাজোন এফএস কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে বাবুপাড়া এলাকা থেকে নজরদারী করে জোন ক্যান্টিন চেকপোষ্টে তল্লাশী চালিয়ে আটক করা হয় তাকে। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য (৮০ হাজার) টাকা বলে জানিয়েছেন আলীকদম সেনা জোন। আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবা সহ আলীকদম থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার জানান, আলীকদম সেনাজোনের জোন এফএস এর নেতৃীত্বে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক কারবারি আবু তাহের নামের এক যুবক কে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।