শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

লংগদুতে ২৩৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

৪৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ২৩৫০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) সকালে লংগদু উপজেলা কৃষি অফিস মাঠে, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের তত্বাবধানে উক্ত রবি মৌসুমের প্রণোদনা বিতরণ করা হয়।

এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ঝান্টু), জেলা পরিষদের সদন্য আসমা বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীরা।

উক্ত সময়ে রবি/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৬৫০জন কৃষকের মধ্যে প্রত্যেক জনকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ৭০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে উৎসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমরা চাইছি সঠিকভাবে কৃষি প্রণোদনা গুলো প্রান্তিক কৃষকদের মাঝে পৌঁছে দিতে। এতে সাধারণ কৃষকরা উপকৃত হবে। সরকারী প্রণোদনা গুলো একদম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কৃষকরা যদি সঠিক ভাবে প্রণোদনা গুলো কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই সফলতা আসবে। এছাড়াও আমরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি।