শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মহালছড়িতে কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীল কার্যক্রম ও আলোচনা সভা

৬৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ির ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি’র সহযোগিতায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতার ১৬ দিনের কর্মযজ্ঞ দিবস উপলক্ষে কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীল কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ঐক্যবদ্ধ হয়ে নারী ও শিশুর সহিংসতা বন্ধ করি” শিরোনামে মঙ্গলবার (৬ডিসেম্বর) বিকালে হেডম্যান পাড়ার মিলেনিয়াম ক্লাব প্রাঙ্গনে খাগড়াপুর মহিলা কল্যান সমিতির কর্মসূচী কর্মকর্তা কাম প্রশিক্ষক স্বপ্না চাকমার সঞ্চালনায় স্থানীয় ইউপি সদস্য উচাপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারি কাজল বরন ত্রিপুরা, মুবাছড়ি ইউপি’র নারী সদস্য কামনা চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে স্থানীয় কিশোরীদের নিয়ে বাল্য বিবাহ ও মেয়েদের ঋতুস্রাব নিয়ে সমাজে কুসংষ্কার বিষয়ে নাটিকা প্রদর্শন সহ সচেতনতামূলক আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথি জোবাইদা আক্তার বলেন, বাল্য বিবাহ ও কুসংষ্কার রোধকল্পে সচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।