শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

পানছড়িতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ডিআরআর পরিকল্পনা সমন্বয় সভা

৪৪

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউপি-তে ইউনিয়ন পর্যায়ে ডিআরআর পরিকল্পনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ডিসেম্বর) সকালে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন (LEAN) এর সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা’র সভাপতিত্বে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন (LEAN) জেলা প্রজেক্ট ম্যানেজার আলো প্রিয় চাকমা, চেঙ্গী মৌজা হেডম্যান শান্তিময় চাকমা, আইডিএফ প্রজেক্টের ডিআরআর এক্সপার্ট শংকর কুমার বিশ্বাস, উপজেলা কো অর্ডিনেটর (LEAN) ডরথি চাকমা, ইউপি সদস্য- সদস্যাগণ, স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, রেড ক্রিসেন্ট ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পার্বত্যাঞ্চলের বিশেষ দূর্যোগ পাহাড়ি ঢল, বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, নদী ভাঙন, খরা, কালবৈশাখী ঘুর্ণিঝড়, পাহাড়ধ্বস ও পানীয় জলের ব্যবস্থাপনা ও প্রতিরোধ বিষয়ে আলোচনায় উঠে আসে। একই সাথে যোগাযোগ ব্যবস্থা, কালভার্ট, বাঁধ ও আশ্রয়ন কেন্দ্র নির্মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।