শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজিবির বিভিন্ন কর্মসূচি

৪৩

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ৩৭ বিজিবি জোনের আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর উদযাপন উপলক্ষে সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও গনশুনানী অনুষ্ঠিত হয়। শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল দশটায় বর্ডারগার্ড কিন্ডারগার্টেন স্কুল থেকে একটি শান্তির র‌্যালী বের করে রাজনগর বিজিবি জোন মাঠে এসে শেষ হয়।

এরপরপর জোনের সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কারবারী, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গনশুনানী অনুষ্ঠিত হয়। গনশুনানী শেষে দুই শতাধিক অসহায় হতদিরদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল কেম্পেইন এর মাধ্যমে ওষুধ বিতরণ এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন কমান্ডার লে.কর্নেল মোঃ সাকিল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন রসুল আমিন,এডি হাফিজুর রহমান,গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজের প্রভাষক ফজলুর রহমান,গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ভাসান্যদম ইউপি চেয়ারম্যান হযরত আলী সহ অনেকেই।

বক্তব্যে জোন কমান্ডার লে.কর্নেল শাহ মোঃ সাকিল আলম এস পি পি বলেন, শান্তি সম্প্রীতি বজায় রেখে সকলকে কাজ করে যেতে হবে। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি রেখেছি। কোন অবস্থায় মাদকদ্রব্যসহ কোন প্রকার অপরাধের সাথে আমাদের আপোষ হবেনা। তাছাড়া সকল প্রকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আসছি। যে সকল সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিনষ্ট করে তাদের কোন জাত, ধর্ম নাই। তারা কোন গোষ্ঠীর হতে পারেনা।