শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে স্বীকৃতি প্রদানের ৩য় বর্ষ পূর্তিতে মৎস্যজীবী লীগের আলোচনা

১১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

২৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের ৩ বৎসর পূতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়ুয়া।

সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি সুনিল চাকমা।

উপস্থিত ছিলেন- জেলার আহ্বায়ক কমিটির সদস্য- মোঃ ইসহাক, রতন দাশ, কাজল বড়ুয়া, শান্তি নাথ, আব্দুল মোনাফ, পৌর শাখার সভাপতি মোঃ জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু বড়ুয়াসহ মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা- আওয়ামী মৎস্যজীবী লীগকে আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর পাশাপাশি দীপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ২৯৯নং আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সংগঠনকে শক্তিশালী করাসহ সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভার পর স্বীকৃতি প্রদানের ৩য় বর্ষ পূর্তিতে কেক কাটা হয়।