শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরা

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), কর্তৃক শীতবস্ত্র বিতরণ

৪৩

॥ মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক অত্র জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালের দিকে এসব শীতবস্ত্র বিতরণ করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

এ সময় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র অধীনস্থ বড়নাল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এছাড়া, ৫০ জন ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে তাদের পরিধেয় বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বড়নাল বিওপি কমান্ডারসহ অন্যান্য সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।