শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

খেদাছড়ায় বিজিবি কর্তৃক গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

৪৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে অত্র জোন এর অধীনস্থ বড়নাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের মাঝে এসব স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান, এএমসি এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পাহাড়ী ৭৫জন এবং বাঙ্গালী ৫৫জন সহ সর্বমোট ১৩০ জন গরীব, দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।