শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরা

বান্দরবানে ইয়াবাসহ কিশোর আটক

৪২

॥ বান্দরবান উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের অভিযান চালিয়ে ইয়াবাসহ নুরুল আবছার (২০) নামে কিশোরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে জেলা শহর বান্দরবান বিশ্ববিদ্যালয় সামনে পাকা রাস্তা উপর তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি নুরুল আবছার (২০), সে উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিলেটছড়া গ্রামে পেটান আলী ছেলে।

মাদকদ্রব্য সূত্রে জানা গেছে, বান্দরবান বিশ্ববিদ্যালয় সামনে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে অভিযান চালিয়ে নুরুল আবছার(২০) নামে এক মাদক ব্যবসায়ী কাছ থেকে ২শত পিস ইয়াবা সহ একটি মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারের মূল্য ষাট হাজার টাকা।

বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মোঃ আফজাল হোসেন বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।