শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি কমাতে পানছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০৯

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পার্বত্য জেলায় ক্ষয়ক্ষতি কমাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪’অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা,থানা তদন্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, ফায়ার সার্ভিস স্টেশান মাস্টার , যুব রেড ক্রিসেন্ট সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগে আক্রান্ত হওয়ার আশংকা ব্যক্ত করে বক্তারা ফায়ার সার্ভিস, আনসার, পুলিশ ও রেড ক্রিসেন্টের সকল কে প্রস্তুতি থাকার পরামর্শ দেন। নিকটবর্তী প্রতিটি ইউপি ভবন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষনা করেন। এছাড়াও দুর্যোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা করা হয়েছে এবং প্রতিটি গ্রামে ইউপি সদস্যদের সতর্কতার সহিত তাৎক্ষনিক যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।