শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি মোকাবেলায় জরুরী সভা

১১৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি মোকাবেলায় রাঙ্গামাটিতে জরুরী সভা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি ও পাহাড় ধস মোকাবেলায় রাঙ্গামাটিতে আগাম প্রস্তুতিমূলক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, ৯টি ওয়ার্ডের পৌরসভা কাউন্সিলরগণসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সিত্রাংয়ের ক্ষতি মোকাবেলায় রাঙ্গামাটিতে মোট ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ বিকেল ৫টা থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে জেলা প্রশাসন।