শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

১২৮

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় প্রধানমন্ত্রীর শেখ হাছিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের প্রতিকৃর্তীতে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন উদযাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক বিদ্যুৎ বরন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিক, মোঃ আব্দুল বারেক, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ মোজ্ফফর হোসেন, সাধারন সম্পাদক এফএম আলমগীর হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অপর দিকে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে কেঁক কাঁটা, আলোচনা সভা ও দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা-ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা ইউআরসি মোঃ মাইন উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সুহাস্তি চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা প্রমূখ।