শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে

ত্রিপুরা শিক্ষার্থীদের নিয়ে ”উচ্চশিক্ষা গ্রহণ ও বাল্যবিবাহ প্রতিরোধ’’ শীর্ষক মতবিনিময় সভা

২৪৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, খাগড়াছড়ি সদর কলেজ শাখার উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির ত্রিপুরা শিক্ষার্থীদের নিয়ে ‘‘উচ্চশিক্ষা গ্রহণ ও বাল্যবিবাহ প্রতিরোধ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ হলরুমে এটি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শতাধিক ত্রিপুরা শিক্ষার্থী অংশ নেন।

আলোচনা সভায় খাগড়াছড়ি সদর কলেজ শাখার সভাপতি দীপিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর কলেজ শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক তালিকা ত্রিপুরা।

এসময় খাগড়াছড়ি সদর কলেজ শাখর সাধারণ সম্পাদক মাচাং হিকোময় ত্রিপুরার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর শাখার সহ-সভাপতি চনিতা ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনিকা ত্রিপুরা, রামগড় কলেজ শাখার সভাপতি চুপান্তি ত্রিপুরা, খাগড়াছড়ি সদর কলেজ শাখার সহ-সভাপতি পলাশ ত্রিপুরা, খাগড়াছড়ি কলেজ শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক নীলমনি ত্রিপুরা, কমলছড়ি ইউনিয়ন উপ-শাখার সহ-সভাপতি ললিতা বৈষ্ণব।

উল্লেখ্য, ১৯৯২সালে ৩০শে ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে ‘ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ সংগঠনটি সারা দেশের বসবাসরত ত্রিপুরা ছাত্র সমাজের একমাত্র সামাজিক সংগঠন হিসেবে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, সমাজ ও ধর্মীয় সচেতনতামূলক বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ আয়োজনসহ নানা ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।