শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

রাঙ্গামাটিতে শ্রেষ্ঠ ইউএনও কাপ্তাইয়ের মুনতাসির জাহান

১২৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙ্গামাটি জেলা বাছাই কমিটি জেলার ১০ টি উপজেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করা হয়।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী জেলা পর্যায়ে বাছাই কমিটির আহবায়ক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন সদস্য সচিব এ দায়িত্ব পালন করে।

২০২০ সালের ৪ আগস্ট কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানকাপ্তাইয়ে ইউএনও হিসাবে যোগদান করেন। যোগদানের পর হতে তিনি শিক্ষাক্ষেত্রে অনেক কাজ করেছেন। প্রত্যন্ত ও দূর্গম এলাকায় যেখানে ইতোপূর্বে কোনো কর্মকর্তা যাননি, সেখানে নারী হয়েও স্কুলসমুহ ভিজিট করেছেন। দেশপ্রেমে জাগ্রত করার লক্ষ্যে গ্রীষ্ম, বর্ষায় ব্যবহারের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য দিয়েছেন লালসবুজ ছাতা,ঝরে পড়া রোধ করতে বাচ্চাদের জন্য ব্যবস্থা করেছেন টিফিন বক্স,ওয়াটার পট,স্কুলব্যাগের। কোনো প্রকল্প ভিজিটে গেলেই নেমে পড়েন পার্শবর্তী স্কুলে।
করোনাকালীন লকডাউনের পরে যখন স্কুল খোলা শুরু হয়েছে, সেসময় স্কুলের সামনে স্থাপন করে দিয়েছেন হ্যান্ড ওয়াশিং ব্লক।

পুরস্কারের জন্য মনোনীত ইউএনও বলেন,নিঃসন্দেহে যে কোনো পুরস্কার প্রাপ্তি আনন্দের সেই সাথে দায়িত্ববোধ বেড়ে যাওয়ার একটা বিষয় ও থাকে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাবো,দূর্গম এ অঞ্চলসমুহে শিক্ষা সেক্টরে যেন আমরা সারাদেশের সাথে কাজ করতে পারি।