শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

নারী উন্নয়ন ক্ষমতায়ন যত বাড়বে দেশ ততো এগিয়ে যাবে

১২৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে জেন্ডার বিষয়ক কর্মশালা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাপ্তাই সম্মেলন কক্ষ “কিন্নরীতে জেন্ডার উন্নয়ন বিষয়ক এ কর্মশালাঅনুষ্ঠিত হয়। কমিউনিটি হেলথ প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার প্রকল্প সম্মনয়কারী জেনিফার অজন্তা তনচংঙ্গ্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মারজান হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। উক্ত কর্মশালায় সরকারি কর্মকর্তা,সাংবাদিক,হেডম্যান, কার্বারী, গ্রাম উন্নয়ন সমিতি ও নারী উন্নয়ন দলের সদস্যরা প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো সমন্বয় করে কাজ করলে প্রান্তিক পর্যায়ে জনগণ এর সুফল ভোগ করবে। তিনি আরোও বলেন, নারীর ক্ষমতায়ন যত বাড়বে ততো দেশ এগিয়ে যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন।