শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

ESKAYEF-এর সৌজন্যে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৩৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

ESKAYEF Pharmaceuticals Ltd এর সৌজন্যে ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সৌসাইটি মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য সেবায় নিয়জিত পল্লী চিকিৎসকদের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সৌসাইটি মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অমর দত্ত’র নেতৃত্বে লোসেকটিল একাদশ বনাম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী’র নেতৃত্বে ইসোরাল মাপস একাদশ’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় লোসেকটিল একাদশ ইসোরাল মাপস একাদশকে ৫-১ খোলে পরাজিত করে বিজয়ী হন।

ESKAYEF Pharmaceuticals Ltd অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সৈয়দ মোঃ শামসুদ্দোহা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু। এ সময় মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ’র সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, তিনটহরী ইউপি সদস্য মোঃ শাহ আলম, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) রনি দাশ ও মোঃ আল আমুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী পূর্বে ESKAYEF Pharmaceuticals Ltd এর ফিল্ড ম্যানেজার মোঃ মহিউদ্দিন পাটোয়ারি স্বাগত বক্তব্য রাখেন।