শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় পুকুরে ডুবে একই পরিবারর ২ শিশুর মৃত্যু

১১১

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন মুসলিম পাড়া এলাকার সকালে পুকুরে পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারহান হোসেনের বয়স আড়াই বছর মোঃ কামাল হোসেন এর ছেলে ও নুসরাত জাহান (২) মোঃ নুর আলমের মেয়ে। নিহত শিশুদের পিতা মোঃ কামাল হোসেন ও মোঃ নুর আলম সম্পর্কে চাচা ভাতিজা এবং একই বাড়িতে বাস করে।

মোঃ কামাল হোসেন জানায়, আমার ছেলেকে ও আমার ছোট চাচাতো বোন নুসরাতকে খোজাখুজি করার পর না পাওয়া যাওয়া পরে কুকুর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাঃ মৃত্যু ঘোষণা করে।

এবিষয়ে ১নং ওয়াড়র্ের ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম বলেন, ‘শিশু দুইটি একসাথে পুকুরের পাড়ে খেলা করছিলো। হঠাৎ বেখেয়ালে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর স্থানীয় প্রতিবেশিদের নজরে আসলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা বলেন, ‘শিশু দুইটি হাসপাতালে পৌছনোর আগেই মারা গেছে।