শিরোনাম
বান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত

৮৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। প্রগতিশীল সাংবাদিকদের এ সমিতি শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর পর সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবে।

নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক পার্বত্য চট্টগ্রামের ফিচার এডিটর ও দীপ্ত টিভির রাঙ্গামাটি প্রতিনিধি মিশু দে ও অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বণিক বার্তার রাঙ্গামাটি প্রতিনিধি প্রান্ত রনি।

৯ সদস্য নির্বাহী পরিষদের অন্যসদস্যরা হলেন-সহ-সভাপতি হিসেবে দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রধান আলোচকচিত্রী তৌসিফ মান্নান ও চ্যানেল টোয়েন্টিফোরের রাঙ্গামাটি প্রতিনিধি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান, সদস্য হিসেবে দৈনিক পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি আনোয়ার হোসেন ও তানিয়া এ্যানি। একটি সদস্যপদ কো-অপ্ট রয়েছে।

এর আগে ১২টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম উল্লেখ্যসহ বিভিন্ন সাংগঠনিক আলোচনা করা হয়।