শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৩৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেন এলাকা তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ নাছির উদ্দিন (২০), সে মহেশখালী উপজেলায় বারঘর পাড়া গ্রামের শফি আলম ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘুমধুম তদন্ত পুলিশ। এসময় মোঃ নাছির উদ্দিন (২০) নামে মাদক ব্যবসায়ী কাছে থেকে ২৬ বোতল বিদেশী মদ ও একটি ইজিবাইক (টমটম) ও জব্দ করে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃত বিরুদ্ধে মাদক মামলার আইনের প্রক্রিয়াধীন রয়েছে।