শিরোনাম
দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাই

সাফ নারী ফুটবল খেলায় বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর অভিনন্দন

১১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভারতকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল গ্রুপ সেরা দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের মেয়েরা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের আগামি খেলাগুলোতেও জয়ের মাধ্যমে দেশের সম্মান বয়ে আনবে।