শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে অতিবৃষ্টি জনিত জলাবদ্ধতায় জনসাধারণের দুর্ভোগ নিরসনে এগিয়ে আসলেন সেনাবাহিনী

২০১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে গেল রাতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে মাইসছড়ি বাজার সংলগ্ন পানি নিষ্কাষনের স্লুইস গেইটটি ময়লা আবর্জনায় ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক ও তৎসংলগ্ন আশেপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং সাধারণ জনগন চরম দুর্ভোগে পরে।

সৃষ্ট সমস্যাটি নিরসনের লক্ষ্যে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল শাহরিয়ার শাফকাত ভূইয়া, পিএসসি-এর নির্দেশে বিজিতলা সাবজোনের সেনা সদস্যরা স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সুইচগেটে আটকে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয় এবং উক্ত এলাকার আবদ্ধ পানি সরে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মহালছড়ি জোনের সেনা সদস্যদের এমন উদ্যোগে এলাকার স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।