শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

মাটিরাঙ্গায় তিনটি ওএমএস ডিলার পয়েন্টের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

৭২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

ঊর্ধ্বমুখী চালের বাজার থেকে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস ডিলার পয়েন্টগুলোতে সরকার কর্তৃক নির্ধারিত ৩০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার তিনটি ডিলার পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীরা বাজারে চাল কিনতে না গেলে স্বাভাবিকভাবেই চালের দাম কমে আসবে বলে তিনি মনে করেন।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে প্রতি পরিবারের প্রধান মাথাপিছু ৫ কেজি করে এ সব ডিলার পয়েন্ট থেকে চাল ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন তদারকি কর্মকর্তা। এসময় ডিলার মোঃ মনির হোসন, মোঃ আবুল কালাম ও মোঃ অহিদুল ইসলামসহ অফিসারগণ উপস্থিত ছিলেন।