শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

অগ্নিদগ্ধে চিৎমরম ইউপি সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেল

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

অগ্নিদগ্ধে ৭দিনপর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেছেন । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

তিনি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

উল্লেখ্য গত ২৬ আগস্ট দিবাগত রাত ৩ টার পর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় তাঁর বাসাবাড়ীর পাশে আগুন লাগলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিনি, তাঁর সহধর্মিণী, মেয়ে জিনিয়া সহ আরো ৮ জন আগুনে দগ্ধ হন। এরপর তাদেরকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে তাদেরকে ঐদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।