শিরোনাম
আবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

৬৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১আগষ্ট) দুপুরে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব।

এ সময় পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মেসার্স জলিল এন্টারপ্রাইজ, মেসার্স পলাশপুর এন্টারপ্রাইজ, মেসার্স মা মনি এন্টারপ্রাইজ কে পৃথকভাবে ৫শত টাকা করে মোট ১৫শত টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ এর ৪৪ ধারায় মজুমদার রাইচ মিল কে ৫হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।