শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

শোক দিবসে উপলক্ষে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত

৯২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

স্বাধীনতার মহান  স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ অগস্ট) জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে এ আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। এছাড়াও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সাবেক সদস্য জাহিদ আক্তার, সাবেক রাঙ্গামাটি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ আল্লাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, রাঙ্গামাটি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে প্রমুখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর জীবনী উল্লেখসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। বক্তরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এ জঘন্য হত্যাকান্ডে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ওলামালীগের সভাপতি ও রাঙামাটি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কারি ওসমান গণি।