শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বান্দরবানে রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলি নিহত ১

১৪০

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবান রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে বরইতলী পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মংসাই মারমা (৪৮) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সাড়ে ৪টা দিকে এঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, কদমপ্রু পাড়া বাসিন্দার চিংহ্লামং মারমা ছেলে মংসাই মারমাকে বড়ইতলী ও কদমপ্রু পাড়া যাওয়ার রাস্তা মাঝখানে কে বা কারা গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা পুলিশের সাথে ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্না ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন একজনকে হত্যা করা হয়েছে শুনে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তে পরে বিস্তারিত বলা যাবে।