শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সালাম না দেয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে শিক্ষকের মারধর

১৭৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বমু বিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে অমানবিক ভাবে মারধর করেছে শহীদুল ইসলাম নামে এক শিক্ষক। মঙ্গলবার (৩০ আগস্ট) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে।

আহত স্কুল ছাত্রীকে নিয়ে তার মা হাজেরা বেগম বিচার প্রার্থী হয়ে মঙ্গলবার বিকেলে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ আসলে বিষয়টি জানাজানি হয়। এসময় মেয়েটি জানায়, ক্লাসে শিক্ষক শহীদুল ইসলাম আসলে সবাই সালাম দেয়। আমি সালাম দিতে দেরী হওয়ায় তিনি আমাকে বেধড়ক মারধর করেন।

শিক্ষার্থীর মা হাজেরা বেগম বলেন, শিক্ষক শাসন করবে স্বাভাবিক। কিন্তু গরুর মত মারধর করার বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। এই শিক্ষক শহীদুল ইসলাম আরো অনেক শিক্ষার্থীদের মারধর করেছে।

বমু বিলছড়ি ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের বলেন, আহত ছাত্রীকে নিয়ে তার মা আমার কাছে আসে। আমি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়টি প্রধান শিক্ষকের অনিয়মের কারণে বিদ্যালয়টি ধ্বংসের পথে। গত দুইবছর বিদ্যালয়টিতে দলীয় সমাবেশ ও জাতীয় দিবস পালিত হয়না।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, বিষয়টি আমি জেনেছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।