শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

রাজস্থলীতে পলাতক আসামীকে আটক করলো পুলিশ

৪৯

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া হতে এজাহারভূক্ত এক আসামীকে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ। গত সোমবার (২৯ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী এর নেতৃত্বে এস আই (নিঃ) জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া ৫ নং ওয়ার্ডের ছাবের আলম (৫২) নামে এক পলাতক আসামী কে আটক করে। ছাবের আলম (৫২) ঐ এলাকার মৃত আবদুর মতলব এর ছেলে।

পুলিশ জানান, পলাতক আসামী ছাবের কে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।