শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাজস্থলীতে হেডম্যান কার্বারীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

‘অপরাধ ও অপরাধীদের দমনে প্রয়োজন সকলের আন্তরিক প্রচেষ্টা ও পারস্পারিক সহযোগিতা: রাজস্থলী সাবজোন কমান্ডার

৬৬

॥ মোঃ আজগর আলী খান রাজস্থলী ॥

হেডম্যান কারবারিদের সাথে মতবিনিময় করেছেন কাপ্তাই জোনের (৫৬ ইস্ট বেঙ্গল) অধীস্থ রাজস্থলী সাব জোন কমান্ডার বলেন, অপরাধীকে ছাড় দেয়া হবে না। যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অপরাধ ও অপরাধীদের দমনে প্রয়োজন সকলের আন্তরিক প্রচেষ্টা ও পারস্পারিক সহযোগিতা প্রয়োজন। তাই অপরাধ রোধে হেডম্যান কারবারি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে রাজস্থলী সাব জোন এর অন্তর্ভুক্ত জনপদ সমূহকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন।

রবিবার (২৮আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে হেডম্যান কারবারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সব সময় দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও ভুল তথ্য বিভ্রান্তী ছড়ায় উল্লেখ্য করে যাছাই-বাছাই করে সঠিক তথ্য প্রদানের ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেবা ও অপরাধ দমনে বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী এর ব্যতিক্রম নয়। চলমান সকল বিষয়ে সেনা সদস্যদের দক্ষতার পাশাপাশি আপনাদের দেয়া তথ্য সহায়তার মাধ্যমে সেনাবাহিনী,জনপ্রতিনিধি ও সাধারন জনগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমেই এ এলাকার সন্ত্রাস দমন এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

যে কোন প্রয়োজনে এবং বিপদে রাজস্থলী আর্মি ক্যাম্প তথা বাংলাদেশ সেনাবাহিনী ২৪/৭ রাজস্থলীর জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবে এই আশাবাদ ব্যাক্ত করে ক্যাম্প কমান্ডার এই সম্মেলনের ইতি টানেন।

হেডম্যান কারবারি সম্মলনে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,রাজস্থলী ক্যাম্প জে সিও, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান সহ বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান কারবারী গন উপস্থিত ছিলেন।