শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নানিয়ারচরে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

৯১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

২১ আগস্ট ২০০৪ সালের তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগ সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে ভয়ংকর গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ করে ঘাতকেরা। তারই প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ নানিয়ারচর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।

এসময় অন্যানোদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনসার আলী, সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার, যুব মহিলা লীগের সভাপতি তুলি রহমান তিন্নি, ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রয়েজ চাকমা, সাংগঠনিক সম্পাদক তুফান চাকমা সহ দলটির সকল স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের নেত্বৃতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয়েছিল। তদ্রূপ্র আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ও ২১শে আগস্ট সমাবেশে হত্যার উদ্দেশ্যে নীলনকশা তৈরি করেন বিএনপির নেতাকর্মীরা। সেদিন আওয়ামীলীগের নেতাকর্মীরা একতাবদ্ধ ছিলাম বলে আমাদের নেত্রীর গায়ে একটি আসর লাগতে দেয়নি। একতাবদ্ধ আওয়ামীলীগ কেউ ক্ষতি করতে পারেনা ।

তিনি আরো বলেন, আগামী ২৪ সালে জানুয়ারী মাসে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সকলে এক ও অভিন্ন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যেন রাঙ্গামাটি ২৯৯ নং আসন উপহার দিতে পারি সে লক্ষ্যে সজাগ থেকে সবাইকে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব হাওলাদার বলেন, ২১ আগস্টের মতো জঘন্য হত্যাকাণ্ড যদি বিএনপি নতুন করে আরও অরাজকতা সৃষ্টি করতে চাই তাহলে বাংলাদেশ আওয়ামীলীগ চুপ করে থাকবেনা। বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকে বিএনপির বিরুদ্ধে রুঁখে দাঁড়াবে। ২১আগস্টের মত এতো বড় অপরাধ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুজে পাওয়া বিরল। এ হত্যাকাণ্ডে তারেক রহমান সহ যারা নীলনকশা একেছিল তাদের খুঁজে বের করে এবং যারা বিদেশে আত্মগোপনে লুকিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।