শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মষ্টমী উদযাপন

জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মঙ্গল কামনা

১১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

ধমীয় ভাবগাম্ভীর্য ও নানা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে শ্রী কৃষ্ণের ৫২৪৮তম জন্মদিন ও জন্মষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে কালী মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মানিকছড়ি বাজার, চট্টগ্রাম-খাগড়াছড়ি ও উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল কান্তি সেন ও সাধারণ সম্পাদক তুষার পাল’র নেতৃত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। শোভাযাত্রায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরের উপদেষ্টা কেশব লাল, মাস্টার অজিত কুমার নাথ, মাস্টার সন্তোষ কুমার চৌধুরী, মাস্টার দীলিপ কুমার দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক অমর দত্তসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় শ্রী শ্রী কৃষ্ণের জন্মদিন ও জন্মষ্টমীর শোভাযাত্রায় নানা ধর্মীয় স্লোগানে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মঙ্গল কামনা করেন ভক্তবৃন্দরা।