শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ের রাইখালী প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বাঙ্গালহালিয়া সড়ক এলাকায় মোটর সাইকেল – প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় হাতিমারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত মোটর সাইকেল চালক সুইসাই মং মারমাকে (৩৫) ঘটনাস্থলে নিহত হন। সে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি নিজ বাড়ী হতে মোটর সাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে আসছিল। এবং প্রাইভেটকারটি দ্রুতবেগে চালানোর ফলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। চালক প্রাইভেটকাট ফেরিঘাটে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। এবং নিহত সুইসাই মং মারমার লাশ শনিবার ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।