শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন

লংগদুতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ইন্তেকাল

৪৫

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ—-( ওয়া ইন্না ইলাইহে রাজেইন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শুক্রবার (১৯ আগস্ট) বাদ জুমার শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান তাঁর নিজ বাড়ীর এলাকা উপজেলার গাঁথাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজের পর রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার দেয়া হয়।

লংগদু থানার (ওসি) তদন্ত শানজিদ আহমেদ এর নেতৃত্বে পুলিশ টিম গার্ড অব অনার প্রদান করেন। এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, পুলিশ কর্মকর্তা শাহাবুর আলম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের ছেলে শাহ আলম জানায়, তার বাবা (মুক্তিযোদ্ধা) বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগছিলেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।