শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

বান্দরবানে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৯ বছরের শিশু

৪৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের বেপরোয়া ইজিবাইকের (টমটম) ধাক্কায় মোঃ মিনহাজ নামে নয় বছরের শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরের বান্দরবান পৌর শহর বালাঘাটা বাজারের যাত্রী ছাউনি এলাকায় এঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত মোঃ মিনহাজ(৯) বান্দরবান সদর বালাঘাটা ১নম্বর ওয়ার্ড এলাকার মোঃ তৈয়বের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র আরো জানা যায়, বালাঘাটা যাত্রী ছাউনি এলাকার একটি মুদির দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে এসে টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) শিশু মিনহাজকে ধাক্কায় দিলে রাস্থায় পড়ে যায়। পরে টমটমের গাড়ির চাকা শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে পটিয়া থানা এলাকায় পৌছালে শিশু মিনহাজের মৃত্যু হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইজিবাইকে (টমটম) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনানুগত প্রক্রিয়াধীন।