শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

বাঙালহালিয়াতে পুলিশের অভিযানে দেড় লাখ টাকা ও ইয়াবাসহ আটক ১

৪২৯

॥ মোঃ আজগর আলী খান রাজস্থলী 

রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে নগদ দেড় লাখ টাকা ও ইয়াবা সহ একজন মহিলাকে আটক করেছে। আটক আসামীর নাম মোছাঃ কাছিমন আক্তার(৪২)। সে রাজস্থলী উপজেলাধীন তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মৃত আউয়াল আকনের মেয়ে ।

চন্দ্রঘোনা থানা সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেনের দিকনির্দেশনায় চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী এর নেতৃত্বে এসআই আজিজ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে রাজস্থলী উপজেলার চন্ত্রঘোনা থানাধীন শফিপুর এলাকা হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় লক্ষ টাকা সহ মোছাঃ (৪২) কাছিমন আক্তার কে গ্রেফতার করে বুধবার দিবাগত রাতে ।

চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত আসামী একজন পেশাদার মাদক বিক্রেতা। অবশেষে মাদক ও টাকা সহ তাকে আটক করতে সক্ষম হয়েছি। আসামীর বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং বৃহস্পতিবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।