শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

দীঘিনালায় বিডি ক্লিন ও রোভার স্কাউটসের যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

৪০

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিডিক্লিন ও রোভার স্কাউটের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ তরুন কান্তি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক ও অত্র কলেজের প্রভাষক মোঃ দুলাল হোসেন, গার্ল ইন রোভার আরএসএল প্রভাষক ফ্লোরিতা চাকমা, বিডিক্লিন’র ভারপ্রাপ্ত সন্বয়ক মহাসিন মিয়া উপস্থিত ছিলেন।

এসময় সেচ্ছাসেবী সদস্যরা কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছনা অভিযান পরিচালনা করেন। এতে উপজেলা বিডিক্লিন ও দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪৫ জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

এবিষয়ে প্রধান অতিথি অত্র কলেজের উপ-অধ্যক্ষ তরুন কান্তি চাকমা বলেন, ইসলাম ধর্মে আছে ‘পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা ঘরবাড়িকে যেমনি ভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখি, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানকেও পরিস্কার রাখা আমাদের দ্বায়িত্ব। এই বার্তাটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।