শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নানিয়ারচর জাতীয় শোক দিবসে আলোচনা সভা

৫২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, জেলা পরিষদ সদস্য অংসুসাইন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান প্রগতি তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনসার আলী, সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্ধ।

আলোচনা সভা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতা কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রকে নসাৎ করে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও হত দরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।