শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দীঘিনালায় জীপ গাড়ি উল্টে গুরুতর আহত-৩

৭৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের আলমগীর টিলা এলাকায় গাছ বোজাই জীপ গাড়ি উল্টে ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলার আলমগীর টিলা এলাকায় সেগুন গাছ বোজাই জীপ গাড়ি পাহাড় উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনা স্থলে জীপ গাড়ির পিছনে থাকা শ্রমিক ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন পানছড়ি উপজেলার সোহেল চাকমা(২৫), উপজেলার বাবুছড়া ইউনিয়নের চন্দ্র চাকমার ছেলে লক্ষী চাকমা(৩৫) ও বোয়ালখালী ইউনিয়নরে শুক্র চাকমার ছেলে ধন গুলো চাকমা(২৫)। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।