শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাজস্থলীতে শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন

৪৬

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবর্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় শেখ কামাল এর জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসও ডাঃ রুইহলাঅং মারমা, ২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে শেখ কামালের ২৬ বছর জীবনের দেশ প্রেম, জীবনযাপন ও আদর্শ তুলে ধরেন।