শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

বান্দরবানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

৬১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পাশাপাশি আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যবুলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ,পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী,স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালুসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।