শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

কাপ্তাইয়ে দু’ই প্রধান শিক্ষকের স্নরণ সভা ও দোয়া মাহফিল

১০৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মাধ্যমিক স্কুলের দু’ই প্রধান শিক্ষকের মৃত্যুতে স্নরণ সভা করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকাল ৩টায় উপজেলা মিলনায়তনে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বাংলাদেশ স্কাউটস চট্রগ্রাম আঞ্চলিক শাখার যুগ্নসম্পাদক ও বিউবো স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক ও কে আর সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম এ দু’ই প্রধান শিক্ষককের মৃত্যুতে স্নরণ সভা করা হয়।

শিক্ষক রাজশ ভট্টাচার্য্য সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ ,ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাপ্তাই উচচ বিদ্যালয়ের সিঃ শিক্ষক মোঃ হারুন,কাদেরী উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ন কবির, মাহাবুব হাসান (কাঃউঃ বিঃ)সহকারী প্রধান শিক্ষক, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, চিৎমরম স্কুল প্রধান শিক্ষক ক্যশ্রপ্রু মারমা, মাদরাসা সুপার জাফরুল নিজামী, প্রধান শিক্ষক রহিমা আক্তার, অনিল কুমার নাথ,সুবিমল তঞ্চঙ্গ্যা,উপজেলা সাবেক ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দীন আজাদ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ। পরে দু’ই শিক্ষকের জন্য দোয়া ও মুনাজাত করেন আল আমিন মাদরাসা সুপার জসিম উদ্দীন।